প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 3, 2025 ইং
পানছড়িতে ২৫ জন জেলের মাঝে বিকল্প কর্মসংস্থানের জন্য ছাগল ও শুকর বিতরণ

আর জামান নির্ঝর,খাগড়াছড়ি প্রতিনিধি ::
খাগড়াছড়ির পানছড়িতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ বিকল্প কর্মসংস্থান কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ২৫ জন দরিদ্র জেলেদের মাঝে ছাগল ও শুকর বিতরণ করা হয়েছে।
৩ জুন ২০২৫ , মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন এর উপস্থিতিতে মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা জেলেদের মাঝে ছাগল-ছাগল ছানা ও শুকর ছানা তুলে দেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, জেলেদের জীবিকা ও জীবন মান উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির এ কার্যক্রম করা হয়। আপনাদের বিকল্প কর্মসংস্থান এবং পারিবারিক আয় বাড়ানোর লক্ষ্যেই এই ছাগল ও শুকর বিতরণ করা হয়েছে’। উপজেলা প্রশাসন সব সময় পাশে থাকবেন বলে তিনি আশ্বস্ত করেন।
সুবিধা ভোগীদের থেকে অভিযোগ, সরকার কর্তৃক পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ বিকল্প কর্মসংস্থান বাস্তবায়নের লক্ষে দারিদ্র্য জেলে জনগোষ্ঠীর মাঝে বিতরনকৃত ছাগলগুলো বাজেট অনুপাতে কম মুল্যে ক্রয় করে আমাদের দেওয়া হয়েছে। সেগুলোর অধিকাংশ ই অসুস্থ । একটি ছাগলের দুটি বাচ্চা ও মা ছাড়া ১টি ছাগল ছানা সহ চারটি ছাগল বিতরণ করা হলো। তবে মা ছাড়া ছাগল ছানাটিকে খাওয়াতে কষ্ট হবে। এ যেনো ছাগল নয় ছাগল ছানা দিয়েই কার্যক্রম শেষ করা হয়েছে। এ বিষয়ে প্রতিবাদ করার পরও লাভ হলো না।
বিতরণকালে অন্যান্যদের মাঝে, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল, প্রকৌশলী মোঃ রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষা অফিসার অরুপ চাকমা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, উপজেলা সমাজ সেবা ফিল্ড ফ্যাসিলেটর আইচ্যুক ত্রিপুরা সহ সুবিধাভোগী মৎসচাষী ও জেলেগন উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD